কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে ১০ জনের করোনা পজিটিভ এবং পাঁচ জনের করোনার উপসর্গ ছিল।
পিসিআর ল্যাব এবং জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫১১ জনের নমুনা পরীক্ষা করে ১৪১ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৫৯ শতাংশ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: