রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত জন করোনা পজিটিভ ছিলেন এবং চার জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
হাসপাতাল পরিচালক জানান, মৃত ১১ জনের মধ্যে রাজশাহীর পাঁচ জন, নাটোরের দুজন, পাবনার দুজন, নওগাঁর এক জন ও চাঁপাইনবাবগঞ্জের এক জন রয়েছেন।
এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৪২ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে করোনা বিশেষায়িত ৫১৩ শয্যার বিপরীতে ৩৯৯ জন রোগী ভর্তি রয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: