ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ৯ জন ও উপসর্গ নিয়ে মারা যায় ৮ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহে ১১ জন, নেত্রকোনায় ৩ জন, শেরপুর, গাজীপুর ও সিরাজগঞ্জের ১ জন করে রয়েছে।
সোমবার (৯ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪০ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪২০ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৭৬ জন।
সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩০৫ টি নমুনা পরীক্ষায় আরও ২০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫.৯৩ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৭ হাজার ৬৬২ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৩৮ জন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: