প্রথমবারের মতো করোনার টিকা পাচ্ছে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের ৪৮ হাজার রোহিঙ্গা। এবিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন।
মঙ্গলবার থেকে শুরু হবে টিকাদান কার্যক্রম। প্রথম পর্যায়ে ৫৫ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেয়া হবে।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্পে স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব মানেন না কেউই। এ অবস্থায় ১০ থেকে ১২ই আগস্ট পর্যন্ত ৪৮ হাজার রোহিঙ্গাকে সিনোফার্মের টিকা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রথম পর্যায়ে ৫৫ বছর বা তার বেশি বয়সীদের এই টিকা দেয়া হবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: