ফোনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে স্কুল ছাত্রী খাদিজা খাতুন তার কথিত প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে লাশ হয়েছে। ওই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে টাঙ্গাইল-তারাকান্দি সড়কের পাশ থেকে, আটক করা হয়েছে অভিযুক্তদের।
হত্যা ও ধর্ষণের শিকার খাদিজা গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের বাসিন্দা এবং জয়নগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
পিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছে কথিত প্রেমিক টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাউয়াইল এলাকার নগেন চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস ও তার সঙ্গীরা।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালপুর উপজেলার ঝাউয়াইল এলাকার নগেন চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস, ধনবাড়ি উপজেলার বলিভদ্র এলাকার মোশারফ হোসেনের ছেলে সৌরভ আহম্মেদ, একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান টিটু ও মৃত মজিবর রহমানের ছেলে মিজানুর রহমান।
রোববার (৮ আগস্ট) দুপুরে টাঙ্গাইল পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন প্রেস ব্রিফিং করে জানান, গত ৩ আগস্ট টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভরুয়া এলাকায় অজ্ঞাতনামা বস্তাবন্দি অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করে ভূঞাপুর থানা পুলিশ। পরে যুবতির পরিচয় না পেয়ে বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হয়।
পরে পিবিআই টাঙ্গাইলের বিভিন্ন উৎস এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন।