ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ৮ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে করোনায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ৫ জন ময়মনসিংহের বাসিন্দা, নেত্রকোণা ও টাঙ্গাইলের একজন করে বাসিন্দা রয়েছেন।
এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া ৮ জনের মধ্যে- ময়মনসিংহের বাসিন্দা ৭ জন এবং নেত্রকোণার বাসিন্দা ১ জন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: