কেরানীগঞ্জের নয়াবাজার এলাকায় ১৪ বছরের এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম বিল্পব ওরফে দীপু। তার পিতার নাম কলিম এবং বামনশুর এলাকার ছেলে।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু সালাম জানান, খবর পেয়ে মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করে ঘটনার দিন রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগীর মা বাদী হয়ে ঐ রাতে কেরানীগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ আসামি বিপ্লবকে গ্রেফতার করে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: