জেলার খবর

হাতিয়ায় ইয়াবাসহ আটক ১

হাতিয়া দ্বীপ উপজেলা, নোয়াখালী
হাতিয়া দ্বীপ উপজেলা, নোয়াখালী

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় ১২৩পিস ইয়াবাসহ বেলাল উদ্দিন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার রাতে উপজেলা সদরের তালুক সুপার মার্কেট থেকে তাকে আটক করা হয়।

কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান করে কোষ্টগার্ডের একটি টিম। অভিযানে বেচা বিক্রির সময় বেলালকে ইয়াবাসহ ঘটনাস্থল থেকে আটক করা হয়। আটকের পর তার শরীর তল্লাশী করে ১২৩পিস ইয়াবা পাওয়া যায়। এসময় তার সাথে থাকা অন্যরা পালিয়ে যায়।

আটক বেলাল হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের মো: রুহুল আমীনের ছেলে। সে হাতিয়া উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের পরিচ্ছন্ন কর্মী পদে চাকরী করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ