কুষ্টিয়ার মিরপুরে জান্নাতুল ফেরদৌস নামের ৫ বছর বয়সী এক শিশুকন্যার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জান্নাতুল ফেরদৌস মিরপুর উপজেলার মশান শাহপাড়া এলাকার জাহিদুল ইসলামের মেয়ে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর উপজেলার মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বুধবার বিকেলে মিরপুর উপজেলার মশান শাহপাড়া এলাকার জাহিদুল ইসলামের কণ্যা জান্নাতুল ফেরদৌস থেকে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর অবশেষে রাত সাড়ে ৯টার দিকে মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে। / বার্তা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: