রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৃতদের মধ্যে পাঁচ জন করোনা পজিটিভ ছিলেন এবং তিন জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ ছাড়া করোনা পরবর্তী জটিলতায় মৃত্যু হয়েছে অপর একজনের।
হাসপাতাল পরিচালক জানান, মৃত নয় জনের মধ্যে নাটোরের দুজন, পাবনার দুজন এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া ও মেহেরপুরের একজন করে মারা গেছেন।
এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৩৭ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে করোনা বিশেষায়িত ৫১৩ শয্যার বিপরীতে ৩৪২ জন রোগী ভর্তি রয়েছে। / এনটি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: