জেলার খবর

গাইবান্ধায় একই রশিতে দুই বন্ধুর লাশ উদ্ধার

গাইবান্ধা
গাইবান্ধা

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পশ্চিম পেয়ারাপুর গ্রামের ঘাটালের ভিটা এলাকায় এক রশিতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দুই যুবকের মরদেহ পাওয়া গেছে। পুলিশ স্থানীয়দের দেয়া তথ্যের পর বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন, সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামের মৃত রামনাল চন্দ্রের ছেলে মৃণাল চন্দ্র দাস (২৪) ও একই ইউনিয়নের পাঠানডাঙ্গা মাঝি পাড়া গ্রামের মিঠা সাধু দাসের ছেলে সুমন চন্দ্র দাস (২৩)। তারা সম্পর্কে দুই বন্ধু এলাকায় মাছের ব্যবসা করতেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আব্দুর রউফ জানান, মৃনাল চন্দ্র দাস ও সুমন চন্দ্র দাস গত দুইদিন আগে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। দুইদিন নিখোঁজ থাকার পর আজ সকালে একই রশি ও একই গাছে দুজনের ঝুলন্ত লাশ দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ