রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৮ টা থেকে শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা গেছেন ১৩ জন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘন্টায় মৃত ১৩ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন ৫ জন এবং ৭ জনেরই মৃত্যু হয়েছে উপসর্গে। আর একজন মারা গেছেন করোনা নেগেটিভ অবস্থায়। মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন ও পাবনার তিন জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার মারা গেছেন একজন করে দুইজন। এদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৬ জন নারী।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: