জেলার খবর

ট্রেন-লরি সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ

ট্রেন-লরি সংঘর্ষ / ছবি: ইত্তেফাক
ট্রেন-লরি সংঘর্ষ / ছবি: ইত্তেফাক

গাজীপুরের মীরের বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে একটি গ্যাস ভর্তি লরির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পুলিশ জানায়, গাজীপুরের মীরের বাজার এলাকায় গ্যাসভর্তি একটি লরি রেললাইন ক্রস করছিলো। এসময় লরিটি রেললাইনে উঠার পর হঠাৎ বিকল হয়ে যায়। ঠিক একই সময়ে ঢাকা থেকে একটি যাত্রীবাহী তিতাস এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। টঙ্গী ষ্টেশন পার হওয়া ট্রেনে গতি কম ছিলো যার কারণে ট্রেনটি কিছুদুর গিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। তারপরও ট্রেনের সঙ্গে লরির সংঘর্ষ হয়। এতে লরিটি ছিটকে পড়ে। পরে ট্রেনটি পেছন দিকে টঙ্গী ষ্টেশনে ফিরে যায়। এতে চট্টগ্রাম রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। / একুশে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ