রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে তাঁদের মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১১ জনের মধ্যে নয়জন করোনা পজিটিভ ছিলেন। একজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর বাকি একজন করোনা নেগেটিভ ছিলেন। তিনি শ্বাসকষ্টে মারা যান।
মৃত ১১ জনের মধ্যে রাজশাহীর চার, নাটোরের চার, নওগাঁর দুই এবং কুষ্টিয়ার একজন ছিলেন। গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: