চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজ বাড়ি থেকে ইস্কান্দার (২৮) নামে এক যুবক ও তাঁর স্ত্রী রুমা'র (২২) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের কুরমাইকুল এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম বলেন, শুক্রবার রাতে লালানগর ইউনিয়ন এলাকা থেকে প্রবাসফেরত এক যুবক ও তাঁর স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ইস্কান্দার ওই এলাকার বাসিন্দা শাহ আলম-এর ছেলে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: