জেলার খবর

নোয়াখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

বিএনপি নেতা হারুনুর রশীদ মোল্লা
বিএনপি নেতা হারুনুর রশীদ মোল্লা

নোয়াখালীর সদর উপজেলায় বিএনপি নেতা হারুনুর রশীদ মোল্লাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত হারুনুর রশীদ মোল্লা উপজেলার আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

শুক্রবার (১৩ আগস্ট) রাত আটটারগিনিতে করোনার মধ্যেই ভয়ঙ্কর মারবার্গ ভাইরাসের হানা দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চৌকিদার হাটের পশ্চিমে তালতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতের ভাই আমিনুল হক জানান, গত কয়েক দিন আগে নিহতের ছেলে সজিবের সাথে কয়েকজন যুবকের বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে ১৫-২০ জনের সংঘবদ্ধ অস্ত্রধারী দল শুক্রবার সন্ধ্যার পর থেকে স্থানীয় চৌকিদার বাজারসহ বিভিন্ন স্থানে সজিবকে হত্যার উদ্দেশ্যে খুঁজতে থাকে। সজিবের বাবা হারুনুর রশীদ মোল্লা এ খবর পেয়ে ছেলেকে বাঁচানের জন্য মোটরসাইকেল নিয়ে রাত পৌনে আটটার দিকে স্থানীয় চৌকিদার বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রাপথে তিনি স্থানীয় তালতলা নামক স্থানে পৌঁছালে অস্ত্রধারীদের মুখোমুখি হন। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে গুলি করে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ