কক্সবাজারের উখিয়ায় বিজিবির সঙ্গে মাদক পাচারকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের সীমান্তের গোলডেবা এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান পাচার হচ্ছে এমন খবরে ওই এলাকায় অভিযানে যায় তারা।
পরে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায় পাচারকারীরা। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় বিজিবি। এক পর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থলে একটি ব্যাগ থেকে ১ লাখ ৪০ হাজার পিস উয়াবা উদ্ধার করা হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: