ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত একদিনের হিসেবে সর্বোচ্চ মৃত্যু। এদের মধ্যে ১০ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রোববার সকালে সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে করোনায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৮ জন ময়মনসিংহের এবং নেত্রকোনা ও শেরপুরের একজন করে।
এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৫ জনের মধ্যে- ময়মনসিংহের ১০ জন। এ ছাড়া নেত্রকোনার ২ জন, জামালপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জের একজন করে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: