জেলার খবর

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা; নিহত ৫

ত্রিশাল, ময়মনসিংহ
ত্রিশাল, ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে বাসের সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত ১৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায় আরও দুই জন। বেপরোয়া গতির বাসটি অন্ধকারে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বৈলর বড়পুকুরপাড় এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। শনিবার (১৪ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন বলেন, একটি সিমেন্টবোঝাই ট্রাক পাংচার হওয়ার কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। তার পেছনে হালুয়াঘাটগামী ইমাম পরিবহন ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ