জেলার খবর

বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ২৫ রোহিঙ্গা নিখোঁজ

বঙ্গোপসাগরে নৌকাডুবি / UNB
বঙ্গোপসাগরে নৌকাডুবি / UNB

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই একটি কাঠের নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ২০-২৫ জন । শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে ভাসানচর থেকে ১৫-২০ কিলোমিটার পূর্ব দিকে চট্টগ্রাম জেলার বঙ্গোপসাগর এলাকায় এ ঘটনা ঘটে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গতকাল শনিবার রাত ১০টা ৫৬ মিনিটে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, নৌকাটিতে ৩০-৪০ জন রোহিঙ্গা ছিল। শনিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। আবদুর রহমান নামে একজনের ৫ শিশু সন্তান নিখোঁজ রয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনী ও নৌবাহিনী অভিযান চালিয়ে চট্টগ্রাম চ্যানেলের মধ্যবর্তী স্থানে নৌকাটি সনাক্ত করে। রবিবার (১৫ আগস্ট) আবারো উদ্ধার অভিযান শুরু করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ