ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন ময়মনসিংহের এবং একজন নেত্রকোনার বাসিন্দা।
তিনি জানান, উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ জনের মধ্যে পাঁচজন ময়মনসিংহের, দুইজন নেত্রকোনার, একজন জামালপুরের ও একজন টাঙ্গাইলের বাসিন্দা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: