রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে এই ১০ জন মারা গেছেন। এর মধ্যে নাটোরের চারজন, নওগাঁর তিনজন, রাজশাহীর দুজন এবং চুয়াডাঙ্গার একজন করে রোগী ছিলেন।
মৃত ১০ জনের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। রামেক হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে চলতি মাসে ২২৫ জনের মৃত্যু হলো। জুলাই মাসে মারা গেছেন ৫৩১ জন। আর জুনে মারা গেছেন ৪০৫ জন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: