গাজীপুর সিটি করপোরেশনের পিয়ারা বাগান এলাকায় আলেমা টেক্সটাইল লিমিটেড কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। কারখানাটি ১৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। সোমবার (১৬ আগস্ট) সকাল ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা কবিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল সাড়ে ৬টার পরে ওই কারখানায় আগুন লাগার খবর আসে। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৭ ইউনিট আগুন নেভানোর জন্য চেষ্টা করে। ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এই কর্মকর্তা আরও জানান, কারখানায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: