কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্প থেকে রোহিঙ্গা নারী ধর্ষণের অভিযোগে ২ রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত রোহিঙ্গারা হলেন, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-সি, শেড-৮৮৮ এর কাসেমের ছেলে সিরাজুল ইসলাম (২২) ও একই ব্লকের জাফর আহাম্মদের ছেলে উমর ফারুক (২১)।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, রোববার (১৫ আগস্ট) বিকেলে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-সির এক রোহিঙ্গা নারীকে তার বসতঘর সংলগ্ন টয়লেটে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় আটককৃত আসামিরা। পরবর্তী সময়ে এ বিষয়ে ভুক্তভোগী ও তার পরিবারকে কোনো আইনের আশ্রয় না নেয়ার জন্য হুমকি প্রদান করে তারা। পরে ভুক্তভোগী তার ব্লকের মাঝিসহ এপিবিএন ক্যাম্পে ঘটনা জানালে নয়াপাড়া এপিবিএন অফিসার ও ফোর্স তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করে। / আরটি