রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন করোনা পজিটিভ ছিলেন এবং পাঁচজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। অপর একজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল পরিচালক জানান, মৃত ১০ জনের মধ্যে রাজশাহীর তিনজন, নাটোরের দুজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নওগাঁর একজন ও পাবনার দুজন রয়েছেন।
এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৫ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে করোনা বিশেষায়িত ৫১৩ শয্যার বিপরীতে ২৮৯ জন রোগী ভর্তি রয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: