সিরাজগঞ্জ পৌর এলাকার দুই মহল্লাবাসির মধ্যে মঙ্গলবার (১৭ আগস্ট) দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঐ দিন রাত ১০টা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে গভীর রাত পর্যন্ত। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ইনচার্জ নজরুল ইসলামের বরাতে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার বড় বাজারে দিয়ারধানগড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লাবাসির মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১৫ জন আহত হয়।
পরে আহতদের সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। / আরটি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: