জেলার খবর

নওগাঁয় ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

নওগাঁ
নওগাঁ

নওগাঁ সদর উপজেলার বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভোরে বাইপাস মোড়ে অভিযান চালিয়ে ১০০ কেজি ওজনের একটি গাঁজার চালান আটক করেছে র‍্যাব-৫।

অভিযানে গাঁজা বহনকারী কাভার্ড ভ্যানসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, কুমিল্লা জেলার মুরাদ নগর উপজেলার হীরাকান্দা গ্রামের শাহজালাল ও দিলারপুর গ্রামের আবুল বাশার।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ভোরে নওগাঁবাইপাস মোড়ে অভিযান চালায়। অভিযানকালে কুমিল্লা থেকে বগুড়াগামী একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। সেই ভ্যানে তল্লাশি করে ১০০ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় ড্রাইভার শাহজালাল ও আবুল বাশারকে আটক করা হয়।

এ বিষয়ে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা হয়েছে বলেও জানায় র‍্যাব।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ