বগুড়ায় আবাসিক হোটেল থেকে এক বৃদ্ধর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার রাত আনুমানিক ৯টায় শহরের সাতমাথা টেম্পোল রোডের আমজাদিয়া আবাসিক হোটেলের চারতলার ৪ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত বৃদ্ধর নাম মুশফিকুর রহমান(৬০)। তার বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দুকশবা গ্রামে।
সদর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তাজমিলুর রহমান জানান, মৃত মুশফিকুর রহমানের পরিবারের সদস্যদের বগুড়ায় আসাতে বলা হয়েছে। তিনি বলেন, যেহেতু আমরা দরজা ভেঙে লাশটি উদ্ধার করেছি, এজন্য প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি এটি আত্মহত্যা। তবে এর সঠিক কারণ পরিবারের সঙ্গে কথা বলে জানা যাবে। / এনটি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: