জেলার খবর

রাজশাহী মেডিকেলে করোনায় ২৪ ঘণ্টায় আরো ১২ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। শনিবার (২১ আগস্ট) সকাল ৮ টা থেকে রবিবার (২২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান এ ১২ জন।

এর আগেরদিন মারা যান একদিনে সর্বনিম্ন ৭ জন। এ নিয়ে আগস্ট মাসের ২২ দিনে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮৪ জনে।

হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ১২ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন ৮ জন। আর বাকি ৪ জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গে। মৃতদের মধ্যে রাজশাহীরই ৫ জন। এছাড়া নাটোর, নওগাঁ ও পাবনার মারা গেছেন দুইজন করে ৬ জন। আর বাকি একজন ছিলেন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। সর্বশেষ একদিনে করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ১৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৪০। এদের মধ্যে ১১১ জন করোনা পজেটিভ রোগী।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ