রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে করোনায় ৫ জন এবং উপসর্গ নিয়ে ৪ জন ও ১ জন করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন।
সোমবার (২৩ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর ২ জন, পাবনার ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন এবং নওগাঁ, নাটোর ও চুয়াডাঙ্গার ১ জন করে। এদিকে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ৮৪তম দিনে মোট ১১৯২ জন মারা গেছেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: