জেলার খবর

খুলনায় ‘আনসার আল ইসলামের দুই সদস্য’ আটক

খুলনা
খুলনা

খুলনা মহানগরীর ময়লাপোতা মসজিদের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম-এর দুই সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও মহানগর পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গতকাল সোমবার বিকেলে তাঁদের আটক করে।

আটক দুজনের নাম নাসিম ও হাসান।

সিআইডি খুলনা মেট্রো অ্যান্ড জেলা ইউনিটের সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলছেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ময়লাপোতা মসজিদের সামনে থেকে গতকাল বিকেলে আনসার আল ইসলামের সদস্য নাসিম ও হাসানকে আটক করা হয়েছে। এরপর তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী বোমা তৈরির বিপুল সরঞ্জাম, একটি এয়ারগান, লিফলেট, চাঁদা আদায়ের রশিদ, সদস্য সংগ্রহ ফরম ও জিহাদি বই উদ্ধার করা হয়। তাঁরা উগ্রবাদী মতবাদ প্রচার ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে সদস্য সংগ্রহ, দাওয়াতি কার্যক্রম, সদস্যদের কাছ থেকে চাঁদা আদায় ও নাশকতার পরিকল্পনা করে আসছিলেন।

তাপস কর্মকার আরও জানান, আটক দুজনের সহযোগীদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে নগরীর লবণচরা থানায় মামলার প্রস্তুতি চলছে। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ