জেলার খবর

ট্রাকচাপায় সিরাজগঞ্জে অটোরিকশাচালকসহ নিহত ৩

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার পাঁচলিয়া ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের মৃত ফুলচাদের ছেলে হায়দার আলী (৬০), একই গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে ভ্যানচালক খোদা বক্স (৫০) ও কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের শাহাদত হোসেন (৫৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, ভোরে তিনজন পাঁচলিয়া থেকে শাহজাদপুর যাওয়ার জন্য অটোরিকশা নিয়ে বের হন। পাঁচলিয়া বাজার ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার সময় রাজশাহীগামী রডবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ তিনজন মারা যান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ