রাজবাড়ীর গোয়ালন্দে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে মুষলধারে বৃষ্টি হয়। এ সময় মাছ ধরতে গিয়ে বাদশা (১৫) নামে এক কিশোর ঘটনাস্থলে মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আইনদ্দীন প্রামানিক পাড়ার কৃষক নুরু শেখ তার দুই ছেলে বাদশা (১৫) ও কবির (২২) কে নিয়ে বাড়ি থেকে আধা কিলোমিটার অদূরে আংকের শেখের পাড়া মরা পদ্মার খালে মাছ ধরতে যায়।
বেলা সারে ১১টার সময় আকস্মিক বজ্রপাতে নুরু শেখের ছেলে বাদশা (১৫) ঘটনাস্থলে মারা যান। এতে গুরুতর আহত হন নুরু শেখের অন্য ছেলে কবির (২২)। স্থানীয় লোকজন আহত কবিরকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: