ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রলার ডুবির ঘটনায় চালকসহ তিন জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে বিজয়নগর উপজেলার চর ইসলামপুর থেকে তাদের আটক করে স্থানীয় জনতা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন, সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি এলাকার আবজল মিয়া'র ছেলে জামির মিয়া (৩৫)। কাশেম মিয়া'র ছেলে মো. খোকন (২২) ও আব্দুল করিম-এর ছেলে মো. রাসেল (১৮)। জামির বালুবোঝাই ট্রলারের চালক, বাকি দু'জন তার সহযোগী।
এর আগে বিকালে লইসক্যা বিলে একটি যাত্রীবোঝাই ট্রলারের সংগে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও অর্ধশতাধিক যাত্রী নিখোঁজ রয়েছে। / বা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: