গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৪ জন, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে একজন করে মারা গেছেন।
মৃতদের মধ্যে দুইজন করোনা পজিটিভ, চারজন উপসর্গ নিয়ে এবং একজন নেগেটিভ হওয়ার পর মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন। এ নিয়ে ৪১৮ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৭৬ জন।
এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ২৪৪ টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২১ দশমিক ৩১ শতাংশ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: