জেলার খবর

লালমনিরহাটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার ভোরে ভারতের কোচবিহার ১৪৫ ব্যাটালিয়নের চেংড়াবান্দা বিএসএফের ক্যাম্পের টহলে থাকা সদস্যদের ছোড়া গুলিতে তারা নিহত হন।

নিহতরা হলেন— ইউনুস আলী (২৬) বুড়িমারী ডাঙ্গাপাড়া এলাকার বুলবুলের ছেলে এবং সাগরের (২৭) এখনও বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এ বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল সাঈদ নেওয়াজ (নিশাদ)।

তিনি জানান, বুড়িমারী সীমান্তের ওপারে গরু আনতে যান ইউনুস আলী ও সাগরসহ তার সঙ্গীরা। ফেরার পথে ভারতের কোচবিহার-১৪৫ ব্যাটালিয়নের চেংড়াবান্দা বিএসএফের ক্যাম্পের টহলে থাকা সদস্য তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি যুবক নিহত হন। ঘটনার পরই বিএসএফ সদস্যরা নিহতদের মরদেহ নিয়ে গেছে বলে জানান ইউপি সদস্য নিশাদ।

এ বিষয়ে বুড়িমারী বিজিবির কোম্পানি কমান্ডার বেলাল হোসেন জানান, স্থানীয়রা বিষয়টি জানিয়েছেন। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। /

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ