জেলার খবর

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুটের গোডাউনে আগুন

ঝুটের গোডাউনে আগুন / Image: Internet
ঝুটের গোডাউনে আগুন / Image: Internet

নারায়ণগঞ্জের ফতুল্লার বিলাসনগর এলাকায় কয়েকটি ঝুটের গোডাউন আগুনে পুড়ে গেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে বিলাসনগর এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, জেলা পরিষদের বিপরীত পাশে বিলাসনগর এলাকায় গড়ে উঠা কয়েকটি গার্মেন্টসের ওয়েস্টেজ (ঝুট) গোডাউনে আগুনের সূত্রপাত্র হয়। মুহূর্তেই মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ