জেলার খবর

নারায়ণগঞ্জে ইটভাটা মালিককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোতালেব হোসেন (৫০) নামের এক ইটভাটা মালিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের শাসনেরবাগ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মোতালেব হোসেন বন্দরের শাসনেরবাগ এলাকার মৃত আবদুর রাজ্জাক কবিরাজ-এর ছেলে।

স্থানীয়রা জানান, বন্দরের শাসনেরবাগ এলাকার জলিল মিয়া'র ছেলে ইসমাইল ওরফে ইসা'র সংগে দীর্ঘদিন ধরে মোতালেব হোসেন-এর জমি নিয়ে বিরোধ চলছিলো। মঙ্গলবার এশার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন মোতালেব। রাত ৯টার দিকে ইসমাইল ওরফে ইসাসহ ১০-১২ জন মোতালেব-এর ওপর হামলা চালায়। এসময় তাঁকে কুপিয়ে জখম করা হয়।

স্থানীয়রা মোতালেবকে উদ্ধার করে প্রথমে মদনপুরের একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন। / বাভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ