রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৭ জনের।
বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান এ ৭ জন। তবে আগেরদিন মৃত্যু হয় ১০ জনের।
হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ৭ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন দুইজন। আর তিন জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গে।
এছাড়া বাকি দুইজন মারা গেছেন করোনা নেগেটিভ অবস্থায়। মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন ও কুষ্টিয়ার রয়েছেন দুইজন।
সর্বশেষ একদিনে করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ২৩ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৪৫। এদের মধ্যে ৭৩ জন করোনা পজেটিভ রোগী।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: