জেলার খবর

সাভারে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে খুন

সাভার
সাভার

সাভারে এক প্রবাসীর ঘরে ঢুকে রুমা (২৭) নামের গৃহবধূকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোরে দক্ষিণ রাজাশন এলাকায় সার্ভ স্কুল-সংলগ্ন তারার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সাভারের ওই এলাকার মহিউদ্দিন মোল্লার মেয়ে রুমা (২৭)। তার স্বামী মোবারক হোসেন দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে থাকেন। এ সুবাদে বেশির ভাগ সময় তার একমাত্র সন্তান নিয়ে তিনি তার বাবার বাড়িতেই থাকতেন।

পুলিশ জানায়, বুধবার (১ সেপ্টেম্বর) রাতে রুমা খেয়ে ঘুমিয়ে পড়েন। প্রতিদিন তিনি ভোরে ঘুম থেকে উঠতেন। কিন্তু বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে না ওঠায় তাকে ডাকতে যায় পরিবারের সদস্যরা। এ সময় তারা তার রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে।

সাভার মডেল থানার উপপরিদর্শক তাহমিদুল বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হবে। পুলিশ হত্যাকাণ্ডে কারণ ও হত্যাকারীদের শনাক্তে কাজ শুরু করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ