হবিগঞ্জের চুনারুঘাট লাতুরগাঁও গ্রামের নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত যুবক একই গ্রামের কলেজছাত্র দরবেশ মিয়ার ছেলে মো. তালহা।
স্থানীয়রা জানান, মাদরাসাছাত্রীর বাবা প্রবাসে থাকেন। বুধবার সন্ধ্যায় সুযোগ বুঝে ঘরের জানালা দিয়ে প্রবেশ করে তাকে ধর্ষণ করা হয়। ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে যুবককে আটক করে। পরে স্থানীয় এক মেম্বারের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল লাঠিসোটা নিয়ে যুবককে জোরপূর্বক নিয়ে যায় ভিকটিমের বাড়ি থেকে। প্রতিবেশী ও স্বজনরা রাতেই ভিকটিমকে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ছাত্রীর মা বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা করেছেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: