জেলার খবর

শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬

শিবচর উপজেলা, মাদারীপুর
শিবচর উপজেলা, মাদারীপুর

মাদারীপুরের শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় নজরুল বেপারী নামের এক ব্যক্তিসহ একই পরিবারের ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুতুবপুর ইউনিয়নের রহমান আলী বেপারীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের নজরুল বেপারীর সাথে প্রতিবেশী কামরুল বেপারীর জমি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক দিন ধরেই বিরোধ চলছিলো।

হামলায় আহত নজরুল বেপারীর ছেলে মো. মিলন জানান, জমি সংক্রান্ত বিষয়ে পুরানো বিরোধ থাকলেও বৃহস্পতিবার পরিকল্পিতভাবে কামরুল বেপারীর লোকজন বাড়িতে এসে হামলা চালায়। বাড়ি ঘর ভাঙচুর করে। ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। এসময় নগদ টাকা আর স্বর্ণালঙ্কার খোঁয়া যায় আমাদের। আমাদের ঘরে ঢুকে মা ও ফুপুসহ ৫ জনকে জখম করে কামরুল বেপারীর লোকজন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ