ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ৭ জন মারা গেছেন।
তারা সবাই করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন তাদের ৬ জনের বাড়ি ময়মনসিংহে, ৬ জন জামালপুরের বাসিন্দা ছিলেন।
ডা. মুন আরও জানান, করোনা ইউনিটটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৩৭ জন। এর মধ্যে ৮ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: