জেলার খবর

কুমিল্লায় চিকিৎসক দম্পতিকে শ্বাসরোধে হত্যা

কুমিল্লা
কুমিল্লা

কুমিল্লার সদর উপজেলায় শ্বাসরোধ করে হোমিওপ্যাথি চিকিৎসক দম্পতিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। নিহতদের পুত্রবধূ শিউলী বেগমকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

রোববার রাতে আদর্শ সুবর্ণপুরের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর মীর বাড়ির হোমিওপ্যাথি চিকিৎসক সৈয়দ বিলাল হোসেন (৭৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৫)।

পরিবার সূত্র জানায়, রোববার রাতে ১২টায় এক দল দুর্বৃত্ত ডাক্তার সৈয়দ বিলাল হোসেনের ঘরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা স্বামী-স্ত্রী দু’জনের হাত পা বেঁধে এক পর্যায়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করতে পারেননি পরিবারের সদস্যরা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনওয়ারুল আজিম বলেন, মধ্যরাতে ঘটনা শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ