আলমডাঙ্গা থানা পুলিশ এক ভুয়া ডিআইজি ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে। সোমবার (০৬ সেপ্টেম্বর) গভীর রাতে ভুয়া ডিআইজি পরিচয়দানকারী উজ্জ্বল হোসেনকে আলমডাঙ্গার ওসমানপুর থেকে এবং তার সহযোগী আব্দুল লতিফকে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার দয়ারামপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দু'জনের বিরুদ্ধে আট লাখ টাকায় পুলিশে চাকরি দেওয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে ৩৯ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ডিআইজি উজ্জ্বল হোসেনের অবস্থান নিশ্চিত হয়ে তাকে তার নিজ গ্রাম ওসমানপুর থেকে গ্রেপ্তার করে। ভুয়া ডিআইজির সহযোগী কুষ্টিয়ার কুমারখালি উপজেলার দয়ারামপুর গ্রামের মৃত হামিদ আলীর ছেলে আব্দুল লতিফকেও (৩৫) তার নিজ গ্রাম দয়ারামপুর থেকে সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। / কা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: