জেলার খবর

গৃহবধূর লাশ উদ্ধার, আটক ৩

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার সদর উপজেলার নতুন যাদবপুর গ্রামে জেসমিন ওরফে আয়না বেগম (৩৮) নামে এক গৃহবধূর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ‍(৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পুলিশ গৃহবধূ জেসমিন ওরফে আয়না বেগমের শয়ন কক্ষ থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।

নিহত জেসমিন কুয়েত প্রবাসী হাবিবুর রহমান হাবিলের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের মা।

সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নির্মল চঁন্দ্র অধিকারী জানান, রাত ৩টার দিকে খবর পেয়ে গৃহবধূর বিবস্ত্র ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। গৃহবধূর হাতসহ শরীরে আঘাতের চিহ্ন থাকলেও গলা কেটে খুন নিশ্চিত করেছে।

নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ