১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এএসপি আ ন ম ইমরান খান শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সঞ্চয়ের নামে মুনাফা দেয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকের কাছ থেকে প্রায় ১৭ হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাওয়া এহসান গ্রুপের চেয়ারম্যান প্রতারক রাগীব আহসানকে তার এক সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে আজ বিকেল সাড়ে তিনটায় র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান এএসপি ইমরান খান।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: