জেলার খবর

কুমিল্লার ট্রাক চাপায় পিষ্ট ৩ যাত্রী

কুমিল্লা
কুমিল্লা

কুমিল্লার ময়নামতিতে শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে পাথর বোঝাই ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছে। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে সিলেট থেকে আসা কুমিল্লাগামী পাথর বোঝাই একটি ট্রাক একইপথের একটি রিকশাকে চাপা দেয়। ট্রাকের চাপায় রিকশা চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।

নিহতরা হলেন, রিকশা চালক ইসমাইল হোসেন সাগর, তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ডাকলাপাড়া গ্রামে, যাত্রী আব্দুল আহাদ, বাড়ি হবিগঞ্জ জেলার জুড়ী উপজেলার সাহাপুর এলাকায়, অপর এক জনের পরিচয় এখনো জানা যায়নি।

দুর্ঘটনা কবলিত ট্রাক, ট্রাকের চালক হেলপারসহ ৩ জনকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করেছে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ