জেলার খবর

কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

সখিপুর, টাঙ্গাইল
সখিপুর, টাঙ্গাইল

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় একটি ওষুধ কোম্পানির দুই রিপ্রেজেন্টেটিভ নিহত হয়েছেন। তাদের নাম আরাফাত হোসেন ও দেলোয়ার হোসেন।

শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১১ টার দিকে লাশ দুটি উদ্ধার করেছে সখীপুর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরাফাত ও দেলোয়ার একটি মোটরসাইকেলযোগে সখীপুরে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে আরাফাত ও দেলোয়ার ঘটনাস্থলেই মারা যান। তাদের দুই জনের মাথা ছিন্নভিন্ন হয়ে যায়।

নিহত আরাফাত হোসেনের বাড়ি নাটোর ও দেলোয়ার হোসেনের বাড়ি দিনাজপুরে বলে জানিয়েছেন তাদের সহকর্মীরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ