জেলার খবর

মাগুরায় বাস খাদে পড়ে নিহত ৪

মাগুরায় বাস খাদে পড়ে নিহত ৪
মাগুরায় বাস খাদে পড়ে নিহত ৪

মাগুরার শালিখা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ আরও ১০ জন।

রোববার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের উপজেলার রামকান্তপুরে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিসমিল্লাহ পরিবহনের বাসটি যশোর থেকে মাগুরা যাচ্ছিল। রামকান্তপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় চালক। বাসটি গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপারসহ নিহত হন ৪ জন। আহত ১০ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছে বাসের চালক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ